গার্দিওলার 'হাতে' শিরোপা তুলে দিলেন মরিনহো!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

>
- আজ ওয়েস্টব্রমের বিপক্ষে ইউনাইটেড হেরে যাওয়ায় ম্যানসিটি চ্যাম্পিয়ন
- পাঁচ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি
ম্যানচেস্টার সিটির শিরোপা জয়টা ছিল সময়ের ব্যাপার মাত্র। সেই আনুষ্ঠানিকতা শেষ হলো আজ। নিজেদের যা করার তা আগেই করে রেখেছিল কাল। আজ বাকি কাজটা করে দিয়েছে ওয়েস্ট ব্রমউইচ। লিগ টেবিলে সবার নিচে থাকা দলটিই আজ ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে। পাঁচ ম্যাচ হাতে রেখে সিটির হাতে উঠে গেল শিরোপা। পেপ গার্দিওলার প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগ জয়।
টটেনহাম হটস্পারকে কাল ৩-১ গোলে হারিয়ে লিগ শিরোপায় এক হাত দিয়ে রেখেছিলেন সিটি কোচ গার্দিওলা। আজ সমীকরণটা ছিল পরিষ্কার। আজ ওয়েস্টব্রমের কাছে দুইয়ে থাকা ইউনাইটেড হারলেই গার্দিওলার শিষ্যরা চ্যাম্পিয়ন! ম্যাচের ৭৩ মিনিটে জে রদ্রিগেজের হেডটিই সিটির শিরোপা জয় নিশ্চিত করে দিল।
৩৩ ম্যাচে সিটির পয়েন্ট ৮৭ পয়েন্ট। আর ইউনাইটেডের পয়েন্ট ৭১।