গায়ক রুনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর সংগীত প্রেমের কথা অনেকেরই জানা। বিশেষ করে ব্রিটিশ গায়ক এড শিরান আর ওয়েলসের রক ব্যান্ড স্টেরিওফোনিক্সের তো পাঁড় ভক্ত ওয়েইন রুনি। কিন্তু ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক যে নিজেও মাঝেসাঝে গান করেন সে খবরটা জানেন তো? এই তো মাস খানেক আগে ম্যানচেস্টারেই নিজের কনসার্টে রুনিকে মঞ্চে ডেকে নিয়েছিলেন এড শিরান। তারপর দুজন মিলে গানও গেয়েছেন একটা। তবে রুনি এককভাবে নিজের সংগীতপ্রতিভা দেখালেন ইউনাইটেডের বড়দিনের পার্টিতে। মঞ্চে উঠে গান গেয়েছেন। শুধু তা-ই নয়, শ্রোতাদের বাহবাও কুড়িয়েছেন। সেই শ্রোতাদের মধ্যে ছিলেন তাঁর স্ত্রী কলিন রুনিও। ফুটবলার স্বামীকে নিয়ে তিনি তো গর্বিত অনেক আগে থেকেই। এবার সেই স্বামীকেই গায়ক হিসেবে দেখে নিশ্চয়ই দারুণ খুশি কলিন? ডেইলি মেইল।