গায়ে হাত তুলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিয়েগো সিমিওনে এখন ভাবছেন, এ কোন ঝামেলা! আজ লিগে লেগানেসের বিপক্ষে ম্যাচ। তিন দিন পর আবার কোপা ডেল রেতে বার্সেলোনার সঙ্গে বাঁচা-মরার ম্যাচ, সেই হিসেব করে আজ ‘আনকোরা’ কিছু খেলোয়াড় নামানোর কথা ভেবে থাকতে পারেন অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ। কিন্তু পরিকল্পনার আগেই ধাক্কা। কাল পুলিশ ধরে নিয়ে গেছে ডিফেন্ডার লুকাস হার্নান্দেজকে। এই মৌসুমে লিগে মাত্র ছয়টি ম্যাচ খেলা হার্নান্দেজের বিরুদ্ধে অভিযোগ, বান্ধবীর গায়ে হাত তুলেছেন ২০ বছর বয়সী ফরাসি ডিফেন্ডার! বৃহস্পতিবার গভীর রাতে বাসায় ফিরেই বান্ধবীর সঙ্গে ঝগড়া শুরু করেন। গায়েও হাত তোলেন! এমনই যে তাঁকে নিতে হয় হাসপাতালেও। হার্নান্দেজের বান্ধবী এখনো পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেননি। মার্কা।