গিগসের জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলারদের জীবনই এমন। শৈশবে শুরু ক্যারিয়ারটা প্রাপ্তবয়স্ক অবস্থায় শেষ হওয়া পর্যন্ত বাঁধা থাকে একই রুটিনে। আর পুরো ক্যারিয়ারই যদি হয় একই ক্লাবে? অনেকটা রায়ান গিগসের মতো? এতগুলো বছরের চেনা ছন্দ ছেড়ে বেরিয়ে আসা এতটাই কঠিন যে, মনোবিদের শরণও নাকি নিতে হয়েছে সাবেক ওয়েলশ মিডফিল্ডারকে! ১৪ থেকে ৪২—জীবনের ২৮টি বছর ম্যানচেস্টার ইউনাইটেডকে দিয়েছেন গিগস। তারুণ্য পেরিয়ে যৌবন, এরপর মাঝবয়স...একই জায়গায় স্থির! শিকড় ছেড়ে আসার সময়ের কথা জানাতে গিয়েই গার্ডিয়ান-এ নিজের কলামে গিগস লিখেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে ফুটবলার হিসেবে আমার সময়টার বর্ণনায় যে শব্দটা ব্যবহার করব, সেটি হলো ইনস্টিটিউশনালাইজড! পুরো জীবনের ছকই ইউনাইটেডের ওই ২৮ বছরে আঁকা হয়ে গেছে। জানতাম, পেশাদার থেকে ব্যক্তিগত জীবনে রূপান্তরের সময়টা মানসিকভাবে কঠিনই হবে আমার জন্য।’ গার্ডিয়ান।