প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইকুয়েটোরিয়াল গিনির রূপকথা চলছেই। পরশু তিউনিসিয়াকে ২-১ গোলে হারিয়ে আফ্রিকান নেশনস কাপের সেমিফাইনালে চলে গেছে স্বাগতিকেরা। শুরুতে আহমেদ আকাইচির গোলে এগিয়ে গিয়েছিল তিউনিসিয়া। ম্যাচের অন্তিম মুহূর্তে জেভিয়ার বালবোয়ার বিতর্কিত পেনাল্টিতে সমতা ফেরায় গিনি। অতিরিক্ত সময়ে বালবোয়ার দুর্দান্ত এক ফ্রি-কিক নিশ্চিত করে জয়। অন্য কোয়ার্টার ফাইনালে কঙ্গো ব্রাজেভিলকে ৪-২ গোলে হারিয়েছে ডেমোক্রেটিক কঙ্গোকে। এএফপি।