গুগলে উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকটি পড়ে গিয়েছিলেন একেবারে জ্বলন্ত উনুনে। পরশু সংবাদ সম্মেলনে হোসে মরিনহোর দলের বাজে ফলের দিকে ইঙ্গিত করে তিনি প্রশ্ন করেছিলেন, ‘আপনি কি মনে করে সেরা কোচের বৈশিষ্ট্য এখনো আপনার মাঝে আছে?’ প্রশ্নটা পছন্দ হয়নি এবার ইংলিশ প্রিমিয়ার লিগে ১৭ নম্বরে থাকা চেলসি কোচের। জবাব যা দিলেন তা শুনে আক্কেলগুড়ুম প্রশ্নকর্তাসহ উপস্থিত সবাই। ‘নির্বোধের মতো প্রশ্ন করার আগে আপনার উচিত গুগল করে জেনে নেওয়া’—মনের ঝাল ঝাড়া উত্তর মরিনহোর। মৌসুমের শুরুর পাঁচ ম্যাচের তিনটিতে হার—২৭ বছরের মধ্যে দলটির সবচেয়ে বাজে শুরু চেলসির। ম্যাকাবি তেল আবিবের বিপক্ষে কাল চ্যাম্পিয়নস লিগের ম্যাচটির আগে মেজাজটা তাই নিয়ন্ত্রণ করতে পারেননি এই পর্তুগিজ কোচ, রেগেমেগে আরও বললেন, ‘এটা দুঃখজনক যে লোকে দলের সমস্যা খুঁজছে, যেখানে তেমন কিছুই নেই।’ এএসডটকম।