গুনিনের ভাঁওতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮২ বিশ্বকাপই শেষ। এর পর আর কোনো বিশ্বকাপে খেলা হয়নি পেরুর। আরেকটি বিশ্বকাপের বাছাইপর্বও শুরু হয়ে গেছে। তাতেও দল কোনো সুখবর দিতে পারবে কি না সংশয় আছে। খেলোয়াড়েরা পারছেনই না, এবার দলের ভাগ্য ফেরাতে এগিয়ে এলেন এক পেরুভিয়ান গুনিন! গত পরশু বিশ্বকাপ বাছাইপর্বে চিলির সঙ্গে ম্যাচ ছিল পেরুর। চিলি কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন, বাছাইয়ের প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছে ব্রাজিলকেও। দলের অধিনায়ক অ্যালেক্সিস সানচেজও আছেন দুর্দান্ত ফর্মে। এই গুনিন তাই চেষ্টা করলেন ঝাড়ফুঁক, তুকতাকে সানচেজকে অকার্যকর করে দিতে। উদ্দেশ্য, আর্সেনাল স্ট্রাইকারের গতি কমিয়ে দেওয়া। এত কিছু করেও অবশ্য লাভ হয়নি। চিলি ম্যাচটি জিতেছে, সানচেজও করেছেন জোড়া গোল। ইনডিপেনডেন্ট।