গেটাফের জালে বার্সার ছয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি। গতকাল গেটাফের বিপক্ষে লা লিগায় নিজেদের টানা দ্বাদশ জয় তুলে নিতে তাতেও কোনো সমস্যা হয়নি বার্সেলোনার। ন্যু ক্যাম্পে গেটাফেকে ৬-০ গোলে হারিয়েছে কাতালানরা। এ নিয়ে টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকল বার্সেলোনা। জোড়া গোল পেয়েছেন নেইমার, একটি করে গোল মেসি, মুনির ও আরদা তুরানের। সনি ইএসপিএন