গেমস ফুটবলেও দেশি কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অন্যসব দল এসএ গেমসের প্রস্তুতিতে নামলেও এখনো শুরু করেনি ফুটবল। গতবারের চ্যাম্পিয়ন হিসেবে এবার সোনা ধরে রাখার চ্যালেঞ্জে জয়ী হওয়ার তাড়াটা ঠিক সেভাবে দেখা যাচ্ছে না। তবে বাফুফে জানিয়েছে, কয়েক দিনের মধ্যে প্রস্তুতি বিকেএসপিতে শুরু হবে। জাতীয় দলের ৯ জন ফুটবলারের অনূর্ধ্ব-২৩ দলের খেলার বয়স আছে। সাফ থেকে ফিরলে ওই খেলোয়াড়েরা ক্যাম্পে যাবেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোচ কে? এ প্রশ্নটিও ঝুলিয়ে রেখেছে বাফুফে। একটা ব্যাপার অবশ্য নিশ্চিত, বিদেশি কোচ আনার কোনো পরিকল্পনা নেই ফেডারেশনের। সাফ ফুটবলে যেমন স্থানীয় কোচ মারুফুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে, ৬-১৬ ফেব্রুয়ারি ভারতে অনুষ্ঠেয় এসএ গেমসেও তাই হবে। সেই কোচের তালিকায় শীর্ষে আছেন সাইফুল বারী টিটু। আপাতত তাঁর অধীনেই এসএ গেমসের ক্যাম্প শুরুর চিন্তা করছেন কর্মকর্তারা।