গোলবন্যা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত পরশু গুডিসন পার্কে চেলসি-এভারটন ম্যাচে গোল হয়েছে ৯টি। প্রিমিয়ার লিগে এক ম্যাচে এর চেয়ে বেশি গোল হয়েছে মাত্র ৬টি ম্যাচে। রেকর্ড ১১টি গোলের সাক্ষী ২০০৭ সালে পোর্টসমাউথ-রিডিং ম্যাচ (৭-৪)। ১০ গোল করে হয়েছে ৫টি ম্যাচে—টটেনহাম-রিডিং (৬-৪, ২০০৭), টটেনহাম-উইগান (৯-১, ২০০৯), ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল (৮-২, ২০১১), আর্সেনাল-নিউক্যাসল ইউনাইটেড (৭-৩, ২০১২), ম্যানচেস্টার ইউনাইটেড-ওয়েস্ট ব্রমউইচ (৫-৫, ২০১৩)। চেলসি-এভারটন ছাড়াও প্রিমিয়ার লিগ ৯ গোল দেখেছে আরও ১১টি ম্যাচে। বিবিসি।