প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমার্ধেই বাতে বরিসভের জালে ৬ গোল। শাখতার দোনেৎস্ক পরশু হুমকির মুখেই ফেলে দিয়েছিল উয়েফা চ্যাম্পিয়নস লিগে বড় ব্যবধানে জয়ের রেকর্ডটাকে। দ্বিতীয়ার্ধে মাত্র এক গোল, ইউক্রেনিয়ান ক্লাবটি প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড ছুঁলেও মাত্র ১ গোলের জন্য ছুঁতে পারেনি লিভারপুলকে। ইংলিশ ক্লাবটি ২০০৭-০৮ মৌসুমে অ্যানফিল্ডে ৮-০ গোলে হারিয়েছিল তুরস্কের বেসিকতাসকে। সব মিলিয়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবল-শ্রেষ্ঠত্বের আসরের মূলপর্বে সবচেয়ে বড় জয়টাও ৮-০ গোলের। ১৯৫৭-৫৮ মৌসুমে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়াকে ৮-০ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। বাছাইপর্ব ধরলে সবচেয়ে বড় জয়টা ডায়নামো বুখারেস্টের। ১৯৭৩-৭৪ মৌসুমে সাবেক ইউরোপিয়ান কাপে উত্তর আয়ারল্যান্ডের ক্রুসেডারসকে ১১-০ গোলে হারায় রোমানিয়ান ক্লাবটি।