গোলবন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ৯ মিনিটেই ৫ গোল। রবার্ট লেভানডফস্কিও উঠে গেলেন নতুন উচ্চতায়। বুন্দেসলিগার ইতিহাসে বদলি হিসেবে নেমে ম্যাচে সবচেয়ে বেশি গোল এখন বায়ার্ন স্ট্রাইকারেরই। আর একটা গোল পেলেই লেভানডফস্কি ছুঁয়ে ফেলতেন বুন্দেসলিগায় এক ম্যাচে সর্বোচ্চ ৬টি গোল করা ডিয়েটার মুলারের রেকর্ড। ইউরোপের বড় অন্য তিনটি লিগের একটি সিরি ‘আ’তেও এক ম্যাচে ৬ গোল আছে। লা লিগা ও ইংলিশ লিগে রেকর্ডটা ৭ গোলের। ইংল্যান্ডের শীর্ষ লিগে আর্সেনালের টেড ড্রেক (১৯৩৫), ব্ল্যাকবার্নের টমি ব্রিগস (১৯৫৫) ও স্টোক সিটির নেভিল কোলম্যান (১৯৫৭)। লা লিগায় প্রথম ৭ গোল করেন অগুস্তিন সাউতো আরানা। ১৯৩১ সালে সেই ম্যাচে আরানার দল বিলবাও ১২-১ গোলে হারায় বার্সেলোনাকে। ২১ বছর পর বার্সার লাসলো কুবালা ৭ গোল করেন গিজনের বিপক্ষে।