গোলরক্ষককেও হারাল সকারুরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমেই গেলেন অধিনায়ক মিলে জেডিনাক। এরপর চোট কেড়ে নিল অস্ট্রেলিয়ার আক্রমণভাগের দুই ফুটবলার রবি ক্রুস ও টমি জুরিচকে। বাংলাদেশের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার আগে সকারুরা দুঃসংবাদ শুনল আরেকটি। চোটগ্রস্ত এই তিন খেলোয়াড় কাল সঙ্গী হিসেবে পেলেন ম্যাট রায়ানকে।
লা লিগার ক্লাব ভ্যালেন্সিয়ার গোলরক্ষক রায়ান পরশু ভ্যালেন্সিয়া-দেপোর্তিভো ম্যাচে হাঁটুতে ‘সামান্য’ চোট পান। ‘সামান্য’ চোটটাই যাতে বড় না হয়ে ওঠে সেই সতর্কতা থেকেই অস্ট্রেলিয়ার কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু বাংলাদেশ ও তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচের দলে রাখেননি ২৩ বছর বয়সী গোলরক্ষককে। রায়ানের বদলি হিসেবে ডাক পেয়েছেন অ্যাডিলেড ইউনাইটেডের গোলরক্ষক ইউজিন গালেকোভিচ।
আগামী পরশু পার্থে বাংলাদেশের বিপক্ষে এশীয় চ্যাম্পিয়নদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। রয়টার্স।