গোলে ভাসল ভুটান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুটানকে ১৬-০ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশের মেয়েদের উল্লাস। কাল কাঠমান্ডুর আর্মি ফিজিক্যাল সেন্টার স্টেডিয়ামে l ছবি: বাফুফে
ভুটানকে ১৬-০ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশের মেয়েদের উল্লাস। কাল কাঠমান্ডুর আর্মি ফিজিক্যাল সেন্টার স্টেডিয়ামে l ছবি: বাফুফে

যেকোনো স্তরের ফুটবলেই প্রতিপক্ষের জালে ১৬ গোল দেওয়া অবিশ্বাস্য এক ঘটনা। এএফসি অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলে বাংলাদেশের মেয়েরা সেই অভাবনীয় কাজটাই করে ফেলল। নেপালে চলমান প্রতিযোগিতায় কাল বাংলাদেশের সামনে ১৬-০ গোলে ভেসে গেছে ভুটান। ভুটানকে ১২ গোলে ভাসিয়েছিল ভারত। প্রথম ম্যাচে ভারতের সঙ্গে ড্র করা লাল-সবুজের দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উঠেছে সেমিফাইনালে।
কাঠমান্ডুর আর্মি ফিজিক্যাল সেন্টার স্টেডিয়ামে ৪টি করে গোল করেছে সানজিদা ও মারিয়া। মৌসুমির গোল ৩টি। মার্জিয়া ২টি, স্বপ্না, কৃষ্ণা ও তহুরার গোল একটি করে। আগামীকাল সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ইরান বা নেপাল।
শুরুতে সেমিফাইনাল ছিল লক্ষ্য। ভুটানকে গুঁড়িয়ে আত্মবিশ্বাস বেড়ে গেছে অনেক। এখন ফাইনালও খুবই সম্ভব মনে করছেন কোচ গোলাম রব্বানি। কাঠমান্ডু থেকে টেলিফোনে বললেন, ‘এখন ফাইনালে চোখ রাখছি। যেভাবে মেয়েরা ভুটানকে গোল-বন্যায় ভাসিয়েছে, এই জয়ের পুরো কৃতিত্বই দেব মেয়েদের।’