গোপালগঞ্জে ফিরছে ফুটবল লিগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ভ্রমণ শেষে প্রিমিয়ার ফুটবল লিগ আজ তাঁবু ফেলছে গোপালগঞ্জে। বঙ্গবন্ধুর শহরে হবে ১৮তম রাউন্ডের খেলা। শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচ শুরু বেলা ৩টায়। এখানে ছয়টি ম্যাচ হবে টানা ছয় দিনে।
আজ বিজেএমসির সামনে পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা উত্তর বারিধারা। এ রাউন্ডের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি ৬ ডিসেম্বর, শেষ দিনে। পেশাদার লিগে প্রথম ঢাকার বাইরে মুখোমুখি আবাহনী-মোহামেডান! চিরপ্রতিদ্বন্দ্বীকে হারাতে পারলে ঢাকা আবাহনী শিরোপার দিকে এগোবে আরেক ধাপ।