গোল দিয়ে চেলসি অভিষেক কস্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেকেই গোল করে চেলসির হয়ে শুরুটা ভালোভাবেই করেছেন ডিয়েগো কস্তা
অভিষেকেই গোল করে চেলসির হয়ে শুরুটা ভালোভাবেই করেছেন ডিয়েগো কস্তা

চেলসির হয়ে শুরুটা বেশ ভালোই হলো ডিয়েগো কস্তার। অভিষেক ম্যাচেই গোল করেছেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই স্প্যানিশ স্ট্রাইকার। প্রাক-মৌসুম প্রীতিম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে চেলসি।ইউরোপিয়ান ফুটবলের গত মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন কস্তা। লা লিগায় ৩৫ ম্যাচ খেলে করেছিলেন ২৭ গোল। এবার চেলসিতেও হয়তো সেই একই চেহারায় দেখা যাবে ২৫ বছর বয়সী এই স্ট্রাইকারকে। অভিষেক ম্যাচেই দিয়েছেন সে রকম ইঙ্গিত।
স্লোভানিয়ার ক্লাব অলিম্পিয়া লুব্লানার বিপক্ষে প্রথমার্ধেই পিছিয়ে পড়েছিল চেলসি। দ্বিতীয়ার্ধে, ৫৬ মিনিটে সমতাসূচক গোলটি করেন কস্তা। বেশ খানিকটা দৌড়ে গিয়ে জোরালো এক শটে বল জালে জড়িয়েছিলেন এই স্প্যানিশ স্ট্রাইকার। তাঁর দিকে বল বাড়িয়েছিলেন সেস ফ্যাব্রিগাস। ৬৪ মিনিটে জয়সূচক গোলটি করেছেন তরুণ ফরাসি ডিফেন্ডার কার্ট জুমা। মজার ব্যাপার হলো, চেলসির জয়ের এই তিন নায়কই এবারের মৌসুমের শুরুতে যোগ দিয়েছেন ইংল্যান্ডের অন্যতম সেরা এই ক্লাবটিতে।— গোল ডটকম