গোলবন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসেলের সঙ্গে পাঁচ গোল দিয়ে এবারের চ্যাম্পিয়নস লিগ শুরু করেছে রিয়াল মাদ্রিদ। গ্রুপপর্বের বাকি পাঁচ ম্যাচে কয় গোল করবে স্প্যানিশ এই পরাশক্তি? বার্সেলোনা এবার প্রথম ম্যাচে এক গোল করলেও তাদের নিয়েও আছে এমন কৌতূহল। রিয়াল-বার্সা দুদলের সামনেই যে এবার নিজেদের একটা রেকর্ড ভেঙে ফেলার হাতছানি। চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে অংশীদার এই দুই দলও, গোল ২০টি করে। পথটা দেখিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড, ১৯৯৮-৯৯ মৌসুমে ২০ গোল করে এই রেকর্ড গড়েছিল ইংলিশ পরাশক্তি। বার্সেলোনা, বায়ার্ন ও ব্রন্ডবির গ্রুপে পড়েও গোলের তুবড়ি ছুটিয়েছিলেন ডুইট ইয়র্ক, অ্যান্ডি কোলরা। মিলান, প্লজেন ও বাতে বরিসভের গ্রুপে বার্সা গোলবন্যা বইয়ে দিয়েছিল ২০১১-১২ মৌসুমে। রিয়ালের কীর্তিটা গত মৌসুমে। রোনালদোরা তাণ্ডব চালিয়েছিলেন গ্যালাতাসারাই, জুভেন্টাস ও কোপেনহেগেনের ওপর।