প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলার তখন আর বেশি বাকি নেই, এমন সময় গোলরক্ষক দেখলেন লাল কার্ড। তিন খেলোয়াড় বদল করা হয়ে গেছে আগেই, বাধ্য হয়েই মাঠের একজনকে হাতে গ্লাভস পরতে হলো। এটুকু পর্যন্ত গল্পটা ঠিকই ছিল। কিন্তু এর পর যা ঘটল, সেটিকে চমক বললেও কম বলা হবে। গোলরক্ষক হিসেবে যে মিডফিল্ডার দাঁড়ালেন, তাঁর গোলেই ম্যাচের একদম অন্তিম মুহূর্তে এল জয়! অবিশ্বাস্য এ ঘটনাই ঘটেছে এফএ কাপের দ্বিতীয় রাউন্ডে। হের্ন বের বিপক্ষে ম্যাচে বুরি টাউনের গোলরক্ষক লাল কার্ড দেখেন ৯১ মিনিটে। মিডফিল্ডার ক্রেগ নার্সই তখন দাঁড়ান গোলপোস্টের নিচে। কিন্তু ৯৪ মিনিটে কর্নার থেকে সেই নার্সই গোল করে বসলেন। পরে সমর্থকেরা তাঁকে নিয়ে এমনই উল্লাস করতে শুরু করলেন যে আলিঙ্গনের ঠেলায় আরেকটু হলে নার্স মরতে বসেছিলেন! ইএসপিএন।