গোলের পর পেলেন চুমুও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলের পর স্ত্রীর চুমু পেলেন লেভানডফস্কি। ছবি: ডেইলি মেইল।
গোলের পর স্ত্রীর চুমু পেলেন লেভানডফস্কি। ছবি: ডেইলি মেইল।

গোলের পর সব গোলদাতাই সতীর্থদের ভালোবাসা আর অভিনন্দন পায়। হাততালি পায় দর্শকদেরও। জোড়া গোল পেলে ভালোবাসার পরিমাণটা হয়তো দ্বিগুণ হয়ে যায়। কিন্তু কাল বুন্দেসলিগায় গোলের পর রবার্ট লেভানডফস্কি যা পেলেন, সব স্ট্রাইকারের কপালে তা জোটে না। গোলের পর পোলিশ এই ফরোয়ার্ড যে পেয়েছেন স্ত্রীর প্রগাঢ় চুমু!
হ্যানোভারের সঙ্গে জার্মান লিগে কাল খেলা ছিল বায়ার্নের। ৪-০ গোলের বড় জয় পেয়েছে পেপ গার্দিওলার দল। জোড়া গোল করেছেন আরিয়েন রোবেন আর লেভানডফস্কি। কিন্তু রোবেনের বরাতে যা জোটেনি, সেটাই পেয়েছেন বরুসিয়া ডর্টমুন্ড থেকে বায়ার্নে নাম লেখানো লেভানডফস্কি। গোলের পর গ্যালারির দিকে ছুটে যান তিনি। সেখানে একেবারে সামনের সারিতে বসে ছিলেন আনা স্তাচুরস্কা। ভালোবাসার মানুষটিকে প্রাপ্যটা বুঝিয়ে দিতে একটুও দেরি করেননি আনা। সঙ্গে সঙ্গে দুই হাত দিয়ে লেভানডফস্কিকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু এঁকে দেন।
দর্শকেরা এ সময় তুমুল করতালি দিয়ে অভিনন্দন জানান দুজনকে এমন একটা রোমান্টিক দৃশ্য উপহার দেওয়ার জন্য। আশপাশে অনেকে মোবাইল বের করে ছবিও তুলতে থাকেন। লেভানডফস্কি তখন একজনের কাছ থেকে মোবাইল নিয়ে একটা সেলফিও তোলেন। গোলের পর চুমু এবং সেলফি—এমন উদ্‌যাপন হয়তো ফুটবল মাঠে এই প্রথম!
এই মৌসুমে এরই মধ্যে সাত গোল করেছেন। এভাবে চুমু পেতে থাকলে লেভানডফস্কি আরও বেশি বেশি গোল করবেন নিশ্চয়ই!