গোল্ডেন বুট জয়ী আঁখিকে শাহজাদপুরে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে গোল্ডেন বুট জয়ী আঁখিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রথম আলো ফাইল ছবি
সিরাজগঞ্জে গোল্ডেন বুট জয়ী আঁখিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রথম আলো ফাইল ছবি

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় ও গোল্ডেন বুট জয়ী আঁখি খাতুনকে সিরাজগঞ্জের শাহজাদপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে। মযহারুল ইসলাম স্মৃতি পরিষদের উদ্যোগে শাহজাদপুর পৌর শহরের শক্তিপুর নুরজাহান ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়।

গতকাল বুধবার বিকেলে সংগঠনের সভাপতি আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা। এ সময় আঁখির হাতে নগদ এক লাখ টাকা, বুট, জার্সি, বই, ক্রেস্টসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। ২০১৭ সালের শেষ ভাগে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে গোল্ডেন বুট পেয়েছিল শাহজাদপুরের মেয়ে আঁখি খাতুন।