গ্যালাক্সির তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিভারপুল–অধ্যায় শেষ। ২৮ বছরের সম্পর্ক চুকিয়ে স্টিভেন জেরার্ড এখন যুক্তরাষ্ট্রে। নতুন চ্যালেঞ্জ মেজর সকার লিগের দল এলএ গ্যালাক্সি। এ দলটির হয়েই পাঁচ বছর খেলেছেন স্টিভি জির সাবেক ইংল্যান্ড সতীর্থ ডেভিড বেকহাম। গ্যালাক্সি সমর্থকদের হৃদয়ের অনেকটা অংশজুড়েই আছেন ইংল্যান্ড ফুটবলের সাবেক ‘পোস্টারবয়’। দুজনই ইংলিশ, ক্যারিয়ারে কারও অর্জনই কম নয়। ‘স্টিভি জি-বেক’ তুলনাটা তাই স্বাভাবিকভাবেই চলে আসে। লিভারপুলের ‘জেরি’ পারবেন এলএ গ্যালাক্সি সমর্থকদের মন জিততে? তবে আগেই যেন সমর্থকদের উত্তেজনায় রাশ টেনে ধরতে চাইলেন জেরার্ড। গুণবিচারী হতেই অনুরোধ করলেন সমর্থকদের, ‘এটা গুরুত্বপূর্ণ যে সবাই বুঝবেন, আমি বেকহাম নই। দেখতে আমি বেকহামের মতো সুদর্শন নই, তাঁর মতো প্রভাবও আমার নেই। তবে আমার মনে হয় যখন মাঠে খেলার বিষয়টি আসবে, তাতে হয়তো আমি তাঁর সমপর্যায়ের।’ গোলডটকম।