গ্রিজমানের গোল এবং উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও জোড়া গোল আঁতোয়ান গ্রিজমানের। চলতি ইউরোতেই এর আগেও জোড়া গোল করেছিলেন ফরাসি এই ফরোয়ার্ড। শেষ ষোলোয় আয়ারল্যান্ডের বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়া ফ্রান্সকে দুই গোল করে জিতিয়ে দিয়েছিলেন। আর কাল দুই গোল করলেন জার্মানির বিপক্ষে, ফাইনালে তুলে দিলেন ফ্রান্সকে। ছবিতে তাঁর গোল এবং উদ্যাপনের কিছু খণ্ডচিত্র

স্পটকিক থেকে বল জড়িয়ে দিলেন জালে।

প্রথম গোলের পর।

বলে আলতো টোকা দিয়ে পেয়ে গেলেন দ্বিতীয় গোল।

ম্যাচ শেষে দর্শক অভিনন্দনের জবাব।

গ্যালারির দিকে এগিয়ে গিয়ে দেখা করলেন বান্ধবীর সঙ্গে।

সমর্থকদের সঙ্গে তুলতে হলো সেলফি।

ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে উদ্যাপন।