গড়াগড়ির অনুশীলনও করে নিলেন নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমারকে ফাউল করা হয়েছে। তিনি মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। ছবি: এএফপি
নেইমারকে ফাউল করা হয়েছে। তিনি মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। ছবি: এএফপি
>ফুটবল দলগুলো প্রতিটি ম্যাচের অনুশীলনে বিশেষায়িত অনেক অনুশীলনই করে থাকে। পেনাল্টির অনুশীলন, শট নেওয়ার অনুশীলন—আরও কত কী! তবে রাশিয়া বিশ্বকাপে নেইমার করছেন বিশেষ এক অনুশীলন
চোট গুরুতরই মনে হচ্ছে, বিশ্বকাপে আর খেলতে পারবেন না নেইমার। এমনটি ভাবলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। ছবি: এএফপি
চোট গুরুতরই মনে হচ্ছে, বিশ্বকাপে আর খেলতে পারবেন না নেইমার। এমনটি ভাবলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। ছবি: এএফপি

বিশ্বকাপে ধীরে ধীরে নিজেকে ফিরে পেতে শুরু করেছেন নেইমার। মাঠে, মাঠের বাইরে—সব সময় ক্যামেরার চোখ এখন নেইমারকে ঘিরেই। এখন পর্যন্ত প্রায় চৌদ্দ মিনিট মাঠে পড়ে ছিলেন তিনি। এর কৃতিত্ব প্রতিপক্ষের ডিফেন্ডারদের, আবার নেইমারেরও। এবার নেইমার ট্যাকলের শিকার হয়েছেন যেমন, আবার নিজেকে রক্ষা করতে অতিরিক্ত সময় মাঠে পড়ে থেকেছেন।

মারাত্মক আঘাত পাওয়ার অভিনয়ে মুগ্ধ সতীর্থরা, আর তাই নেইমারের মুখে বিজয়ের হাসি। ছবি: এএফপি
মারাত্মক আঘাত পাওয়ার অভিনয়ে মুগ্ধ সতীর্থরা, আর তাই নেইমারের মুখে বিজয়ের হাসি। ছবি: এএফপি

কোস্টারিকার বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের ডি-বক্সে ভান করে পড়ে যান। ব্রাজিল পেনাল্টিও পেয়েছিল। তবে ভিএআরে দেখা যায়, নেইমার নিজেই পড়ে যান। পরের ম্যাচগুলোতেও এমন নাটুকেপনা দেখা গেছে। এ নিয়ে হাসিঠাট্টা কম হচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে তো রীতিমতো ট্রলের বন্যা বয়ে যাচ্ছে। এসবে অবশ্য নেইমারের কিছু যায় আসে না।

ছেলেকেও অনুশীলন করাচ্ছেন নেইমার। একদিন অনেক বড় ফুটবলার হতে হবে তাকে। ছবি: এএফপি
ছেলেকেও অনুশীলন করাচ্ছেন নেইমার। একদিন অনেক বড় ফুটবলার হতে হবে তাকে। ছবি: এএফপি

অনুশীলনে সতীর্থরা এ নিয়ে নেইমারের সঙ্গে মজা করায় ব্রাজিল ফরোয়ার্ড পাল্টা মজা করেছেন। মাঠে আহত হওয়ার ভান করে পড়ে সতীর্থদের বোকা বানিয়েছেন নেইমার। বেলজিয়ামের সঙ্গে ম্যাচের আগে সেলেসাওদের অনুশীলনে এমন দৃশ্য ধরা পড়ে।