ঘটনা এতদূর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র একটা মৌসুমই ছিলেন বার্সেলোনায়। এমন নয় যে, খুব একটা খারাপ করেছিলেন। তাহলে ইব্রাহিমোভিচ ন্যু ক্যাম্প ছেড়ে চলে গেলেন কেন? তখন কিছু বলেননি, পরে জানিয়েছেন কারণটা। কোচ পেপ গার্দিওলার সঙ্গেই সম্পর্কটা শীতল হয়ে পড়েছিল ইব্রার। পিএসজি স্ট্রাইকারের দাবি, মেসির জন্যই গার্দিওলা তাঁকে উপেক্ষা করতে শুরু করেছিলেন। নিজের আত্মজীবনীতেই পুরো ঘটনাটি লিখেছেন। তবে ইব্রা যেটা বলেননি, সেটা জানালেন বার্সেলোনার সদ্য সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। ইব্রা নাকি গার্দিওলার পর এতটাই চটেছিলেন যে হয়তো কোনো দিন কোচের গায়ে হাতই তুলতেন। কিন্তু সেটা বার্তোমেউ জানলেন কীভাবে? তাঁকে জানিয়েছেন ইব্রার এজেন্ট মিনো রাইওলা। বার্তোমেউয়ের সঙ্গে বিভিন্ন সময় রাইওলার অনেক কথা হয়েছে। একবার রাইওলা বলেই ফেলেন, গার্দিওলার সঙ্গে ইব্রার সম্পর্কটা এতটাই খারাপ, ব্যাপারটা হাতাহাতির পর্যায়ে গড়াতে পারে। ভাগ্য ভালো, ও রকম কিছু হয়নি! গোলডটকম।