ঘরই তাঁর 'ক্লিনিক'!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোট ভোগাচ্ছে অনেক দিন ধরে। সেই ভোগান্তি থেকে রেহাই পেতে চেষ্টারও কমতি নেই ক্রিস্টিয়ানো রোনালদোর। তিন সপ্তাহের বিরতিই নিয়েছেন ফুটবল থেকে। কিন্তু কত দিন আর বাড়ি থেকে হাসপাতাল, হাসপাতাল থেকে বাড়ি করা যায়! এ তো বাড়তি ঝক্কি। রোনালদো কেন শুধু শুধু বাড়তি ঝক্কি নেবেন! নিজের বাড়িতেই নাকি ছোটখাটো একটা ‘ক্লিনিক’ বানিয়ে নিয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার। তাঁর ফিটনেস পরীক্ষার জন্য যা যা দরকার, সবই আছে সেখানে। চোট কাটিয়ে উঠতে রোনালদো নাকি এখন বিশেষ দুটি যন্ত্রের সাহায্য নিচ্ছেন। এর একটি ব্যবহার করছেন তাঁর বাড়তি মেদ আর ওজন কমানোর কাজে। অন্যটি কাজে লাগছে তাঁর ক্ষতিগ্রস্ত হাঁটুর লিগামেন্ট সারিয়ে তুলতে। অস্ত্রোপচার করালে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হতে পারে। সেটা চান না বলেই এত কিছু। মার্কা।