ঘরের শত্রু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি যেন তাদের কাছে ঘরের শত্রু বিভীষণ! তাদের বলতে রিভার প্লেট সমর্থকদের কাছে। ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে বার্সার কাছে যে ৩-০ গোলের হার আর্জেন্টাইন দলটির, সমর্থকদের বিশ্বাস এর মূলে আছেন বার্সার আর্জেন্টাইন প্লে-মেকারই। চোট কাটিয়ে ফাইনালে খেললেন মেসি। তাঁর পা থেকেই এল প্রতিপক্ষ দলের প্রথম গোল। তাঁর প্রতি রিভার প্লেট সমর্থকদের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ পেল টোকিওর নারিতা বিমানবন্দরে। ভিসার লাইনে দাঁড়িয়ে থাকা মেসিকে দেখে অপমানজনক কথা বলতে শুরু করে তারা। কেউ কেউ নাকি তাঁর দিকে থুতুও ছুড়েছে। এত কিছুর পরও মেসি অবশ্য শান্তই থেকেছেন। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন রিভার প্লেট সভাপতি রোদোলফো ডি’ওনোফ্রিও। মেসিকে ‘ভদ্রলোক’, ‘আর্জেন্টিনার সেরা খেলোয়াড়’ আখ্যা দিয়ে তাঁকে হেনস্তাকারীকে ‘অপদার্থ’ বলেছেন রিভার প্লেটের ওই কর্মকর্তা। আইএএনএস।