ঘরোয়া ফুটবলে ফিরলেন মামুনুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে আগেই ফিরেছিলেন মামুনুল ইসলাম। আজ ঘরোয়া ফুটবলেও প্রথম খেলতে নামেন জাতীয় দলের অধিনায়ক। কিন্তু মাঠে নেমেও ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে জেতাতে পারলেন না। এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত চট্টগ্রাম আবাহনী ১-১ গোলে ড্র করেছে শেখ রাসেলের সঙ্গে।
ম্যাচের পাঁচ মিনিটে গোল করে স্বাধীনতা কাপের বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীকে প্রথমে এগিয়ে নেন তরুণ ফরোয়ার্ড ইব্রাহিম। কিন্তু গোল শোধে মরিয়া শেখ রাসেল ৪৫ মিনিটে ম্যাচে ফেরে জা ইকাঙ্গার হেডে।
এর আগে আজ দিনের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৬-২ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে। ল্যান্ডিং দারবোয়ে হ্যাটট্রিক করেছেন। বাকি ৩টি গোল করেছেন ওয়েডসন, এনামুল ও ইয়াসিন। উত্তর বারিধারার সবুজ ও রোহিত করেছেন ১টি করে গোল।