ঘানার সঙ্গে এবার ড্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ম্যাচে ২-০ গোলে হার। বিশ্ব হকি লিগের প্রস্তুতি ম্যাচে ঘানার বিপক্ষে কালও জিততে পারেনি বাংলাদেশ। মওলানা ভাসানী স্টেডিয়ামে বাংলাদেশ পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে। বাংলাদেশের দুটি গোল করেছেন মিলন হোসেন ও মামুনুর রহমান চয়ন। গত ম্যাচের মতো কালও পেনাল্টি কর্নার পেয়েছিল পাঁচটি। কিন্তু মাত্র একটি থেকে গোল করতে পারে বাংলাদেশ। ঘানার সঙ্গে বাংলাদেশ শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে ১ মার্চ।