ঘাস ছুড়ে লাল কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

লাল কার্ড তো অনেক রকম হয়। প্রতিপক্ষকে বাজে ট্যাকল করে হয়, ঢুস মেরে হয়, লাথি মেরে হয়। কিন্তু প্রতিপক্ষের দিকে ঘাস ছুড়ে মেরে কি কেউ লাল কার্ড দেখেছেন? সেল্টা ভিগোর স্ট্রাইকার ফ্যাবিয়ান ওরেয়ানা পরশু সেই ‘কীর্তিটা’ও গড়ে ফেললেন। বার্সেলোনার সঙ্গে ম্যাচে সেল্টা পিছিয়ে ছিল ১-০ গোলে। ম্যাচের তখন অন্তিম মুহূর্ত। ওদিকে বার্সা মিডফিল্ডার সার্জিও বুসকেটস সময়ক্ষেপণ করার চেষ্টা করছিলেন। রেগেমেগে ওরেয়ানা মাঠ থেকে ঘাস তুলে নিয়ে ছুড়ে মারেন বুসকেটসের দিকে। বার্সেলোনা মিডফিল্ডারের ঘাড়ে এসে লাগে সেটি। মজার ব্যাপার, বুসকেটস কিন্তু ঘাড় নয়, চোখ চেপে ধরে এমন ভান করলেন, যেন প্রচণ্ড ব্যথা পেয়েছেন! সে যা-ই হোক, মাঠে তো ওরেয়ানা এমনটা করতে পারেন না। রেফারি তাই তাঁকে বের করে দিয়েছেন। মেইল অনলাইন।