ঘৃণা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ানো রোনালদোই বলেছেন কথাটা। ইউরো ফাইনালের পর মায়ামিতে দেখা হয় আঁতোয়ান গ্রিজমানের সঙ্গে, ফ্রেঞ্চ ফরোয়ার্ড নাকি তখন বলেছিলেন, ‘রোনালদো, আমি তোমাকে ঘৃণা করি।’ নিছক মজা করেই যে বলেছিলেন গ্রিজমান, তা বুঝতে কষ্ট হয় না। এটা ঠিক, মিলানে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর ঘরের মাটির ইউরোতে, ক্লাব ও জাতীয় দলের হয়ে দুটি বড় টুর্নামেন্টেই রোনালদোর রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের দলের কাছে হার মানতে হয়েছে গ্রিজমানকে। তবে ওসব মাঠের ব্যাপার মাঠেই থাকে। গ্রিজমানও এবার পরিষ্কার জানিয়ে দিলেন, ঘৃণা-টৃণার কিছু নেই, ‘ঘৃণা করি, কথাটা মজা করেই বলেছিলাম। নিশ্চিতভাবেই দুটি বড় ফাইনালে হার বা এই সপ্তাহেই মাদ্রিদ ডার্বিতে হ্যাটট্রিক করার কারণে ওকে আমি ভিন্নভাবে দেখছি না। ওকে অনেক সম্মান করি।’ তা আর বলতে! গোলডটকম।