চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগে অবনমন এড়াতে প্রতি মৌসুমেই হিমশিম খায় চট্টগ্রাম আবাহনী। অবনমন এড়াতে ভালো খেলোয়াড় নিয়ে বড় বাজেটের দল গড়তেও উদ্যোগী নন কর্মকর্তারা। অথচ সেই ক্লাবটিই এবার প্রায় ১৫ কোটি টাকা বাজেটের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে!
আগামী ডিসেম্বরে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে আবাহনীর প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু-তনয় শেখ কামালের নামে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করবে চট্টগ্রাম আবাহনী। টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব নিয়ে কাল বাফুফে ভবনে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করেন ক্লাবটির ফুটবল কমিটির সদ্য দায়িত্ব পাওয়া চেয়ারম্যান রুহুল আমিন তরফদার।