চমকে দিয়ে চেলসিতে পেদ্রো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি-নেইমার-সুয়ারেজদের দাপটে বার্সেলোনায় মূল একাদশে সুযোগ পাচ্ছিলেন না। ইউরো সামনে, স্পেন জাতীয় দলে জায়গা ধরে রাখতে নিয়মিত খেলাটা জরুরি। বার্সা ছাড়বেন, এমনটা অনুমিতই ছিল। ধারণা করা হচ্ছিল, ইউনাইটেডই হচ্ছে তাঁর নতুন ঠিকানা। তবে সবাইকে চমকে দিয়ে পেদ্রো যোগ দিলেন চেলসিতে। ইংলিশ ফুটবল বিশ্লেষকদের ধারণা, পেদ্রো কখনোই ইউনাইটেড কোচ লুই ফন গালের প্রথম পছন্দ ছিলেন না। স্প্যানিশ ফরোয়ার্ডের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অন্য বিকল্পগুলোও দেখে নিতে চাইছিলেন ডাচ কোচ। তাঁর কালক্ষেপণের সুযোগটাই নিয়েছে চেলসি। স্প্যানিশ ফরোয়ার্ডকে প্রায় ৩ কোটি ইউরোর বিনিময়ে দলে টেনেছে বর্তমান ইংলিশ চ্যাম্পিয়নরা।
২০০৮-০৯ মৌসুমে অভিষেকের পর সাত বছরে বার্সায় মোটামুটি সৌভাগ্যের প্রতীকই হয়ে ছিলেন, ৩১৮ ম্যাচে ৯৮ গোল করেছেন। জিতেছেন ২০টি শিরোপা। বিবিসি।