চলে গেলেন ফুটবলার বাবু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আতহার উজ্জামান খান
আতহার উজ্জামান খান

সাত-আট মাস ধরে ডায়াবেটিস ও হাইপারটেনশনে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য সপ্তাহ খানেক আগে ভারতে গিয়েছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আতহার উজ্জামান খান বাবু। চিকিৎসাধীন অবস্থায় পরশু ভারতের একটি হাসপাতালে মারা গেছেন এই ফুটবলার। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি রেখে গেছেন এক ছেলে ও এক মেয়ে।
১৯৮২-৮৩ মৌসুমে জাতীয় দলের হয়ে খেলেছেন আতহার উজ্জামান খান বাবু। ক্লাব পর্যায়ে খেলেছেন আবাহনী, ব্রাদার্স, ওয়ারী ও সূর্য তরুণে। আজ ভারত থেকে লাশ দেশে আনা হবে তাঁর। এরপর টাঙ্গাইলের ভূঞাপুরে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। বাবুর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।