চলে গেলেন রিয়াল কিংবদন্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৬৬ সালে চ্যাম্পিয়নস লিগজয়ী সেই কিংবদন্তি রিয়াল মাদ্রিদ দলে খেলেছিলেন। ১৯৬৫ থেকে ১৯৭৭ পর্যন্ত রিয়ালের সঙ্গে ছিল অবিচ্ছেদ্য সম্পর্ক। সেই ম্যানুয়েল ভেলাজকেজ আর নেই, ৭২ বছর বয়সে চিরতরে চলে গেলেন রিয়ালের এই সাবেক মিডফিল্ডার। রিয়াল নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হয়েই মারা গেছেন ভেলাজকেজ।
ছয় মাসের মধ্যে ১৯৬৬-এর শিরোপাজয়ী দলের দুজনকে হারাল রিয়াল। গত সেপ্টেম্বরেই মারা যান ইগনাসিও জোকো। ডি স্টেফানো, জেন্টোদের আড়ালে ঢাকা পড়ে থাকলেও ভেলাজকেজ ষাটের দশকে রিয়ালের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। রিয়ালেরই যুব দল থেকে উঠে এসে মূল দলের হয়ে ৪০০-এরও বেশি ম্যাচ খেলেছেন। ছয়বার লা লিগা ও তিনবার কোপা ডেল রে জিতেছেন। স্পেনের জার্সি গায়েও মাঠে নেমেছেন ১০ ম্যাচে। ইএসপিএন।