চলে গেলেন লাটেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারকিনসন্স রোগের চিকিৎসা চলছিল। তার মধ্যেই শুরু মস্তিষ্কে দফায় দফায় রক্তক্ষরণ। কাল পৃথিবী ছেড়ে চলেই গেলেন বুন্দেসলিগার সবচেয়ে সফলতম কোচ উডো লাটেক। বায়ার্ন, ম’গ্ল্যাডবাখ, ডটমুন্ড এবং বার্সোলোর সাবেক এই কোচের বয়স হয়েছিল ৮০ বছর। বিভিন্ন ইউরোপীয় ক্লাব টুর্নামেন্ট এবং লিগ মিলিয়ে ১৪টি শিরোপাজয়ী লাটেক ১৯৬৫-৭০ পর্যন্ত টানা পাঁচ বছর পশ্চিম জার্মানির জাতীয় দলের সহকারী কোচ ছিলেন। রয়টার্স।