চাঁদে যাবেন নাকি এমবাপ্পেকে কিনবেন?
৪৪ ম্যাচে ২৬ গোল। গত মৌসুমে এমন পারফরম্যান্সে সবাইকে চমকে দিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। শীর্ষপর্যায়ে মাত্র এক মৌসুমই কেটেছে। তবে ১৭ পেরোনো এক ছেলে ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতায় এমনই নজর কাড়লেন যে তাঁকে নিয়ে এখন কাড়াকাড়ি পড়ে গেছে। এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। স্প্যানিশ ও ফরাসি সংবাদমাধ্যমের দাবি, কাড়াকাড়িতে এমবাপ্পেকে লুফে নিচ্ছে রিয়াল মাদ্রিদ। ১৮০ মিলিয়ন ইউরোতে (প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা) ১৮ বছর বয়সী এই স্ট্রাইকারকে মোনাকো থেকে কিনছে রিয়াল!
টাকার অঙ্কটা অবশ্যই চোখ কপালে তুলে দেওয়ার মতো! ২০১৬ সালে পল পগবাকে কিনতে ১০৫ মিলিয়ন ইউরো গুনতে হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে। আর রিয়াল তাদের বর্তমান কোচ জিনেদিন জিদানকে দলে টানতে ২০০১ সালে দিয়েছিল ৭৫ মিলিয়ন ইউরো। দুটি দলবদলের অঙ্ক যোগ করেই এমবাপ্পেকে কিনতে হচ্ছে এবার!
তাই স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এই বিপুল অঙ্কের অর্থ দিয়ে আর কী কী করা যেতে পারে সেই তুলনা টেনেছে—







