চাকরি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রিয়ার বিপক্ষে আইসল্যান্ডের জয়সূচক গোল করেছিলেন আর্নর ট্রয়াসটাসন। কিন্তু গোলটির উদ্যাপন করে বিখ্যাত হয়ে গেলেন গুডমুন্ডার বেনেডিকসন। সেদিন শেষ মুহূর্তের ওই গোলেই নিশ্চিত হয়েছিল প্রথমবারের মতো খেলতে এসেই শেষ ষোলোয় উঠে যাচ্ছে আইসল্যান্ড। সঙ্গে সঙ্গে পাগুলে উদ্যাপনে মাতেন ধারাভাষ্যকার বেনেডিকসন। তাঁর ওই মুহূর্তের ভিডিও কয়েক দিন ধরে ইন্টারনেটে ছড়িয়েছে দাবানলের মতো। কিন্তু বিখ্যাত হয়েও চাকরি বাঁচাতে পারলেন না তিনি। না, ধারাভাষ্যকার হিসেবে খণ্ডকালীন চাকরিতে ঠিকই টিকে আছেন। হারিয়েছেন তাঁর মূল চাকরি, আইসল্যান্ডের কে আর রেইয়াভিকের সহকারী কোচের পদটি। আবেগপ্রবণ এই সমর্থক অবশ্য হাসিমুখেই মেনে নিয়েছেন চাকরি হারানোর খবর, মাইক্রোফোন হাতে দলকে সমর্থন তো করার সুযোগ খোলাই আছে! গোলডটকম।