চার মিনিটে তিন গোল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলপোস্ট কাঁপিয়ে ম্যাচ শুরু করেছিল দুই দল। কিন্তু লক্ষ্যভেদ করেছে শুধুই ম্যানচেস্টার ইউনাইটেড। তা-ও একটি-দুটি নয়, সোয়ানসি সিটির জালে তারা গুনে গুনে চার গোল করেছে।
প্রথমার্ধের শেষ মিনিটে এরিক বেইলির পর দ্বিতীয়ার্ধে ইউনাইটেডকে আরও তিন গোল এনে দেন রোমেলু লুকাকু, পল পগবা ও অ্যান্থনি মার্শিয়াল। ম্যাচের ৮০ থেকে ৮৪—এ চার মিনিটে তিন গোল করেছে হোসে মরিনহোর দল। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ সোয়ানসির মাঠে ৪-০ গোলের এ জয়ে ‘মধুচন্দ্রিমা’ অব্যাহত রাখল ইউনাইটেড। আগের ম্যাচে ওয়েস্ট হামের বিপক্ষেও তারা জিতেছিল ৪-০ ব্যবধানে। লিগে এ পর্যন্ত ২ ম্যাচে প্রতিপক্ষের জালে ৮ গোলের বিপরীতে কোনো গোল হজম করেনি রেড ডেভিলরা। সূত্র: বিবিসি


