চার ম্যাচ নিষিদ্ধ ওয়েঙ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ রেফারির সঙ্গে দুর্ব্যবহারের শাস্তি পেলেন আর্সেন ওয়েঙ্গার। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) আর্সেনাল কোচকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। ৬৭ বছর বয়সী ওয়েঙ্গারকে ২৫ হাজার পাউন্ড জরিমানাও দিতে হবে। গত সপ্তাহে বার্নলির বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখার পর চতুর্থ রেফারিকে ধাক্কা মেরেছিলেন ওয়েঙ্গার, করেছিলেন গালিগালাজও। এএফপি।