চারের নামতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারটি ইউরো খেলে চারবারই গ্রুপ পর্বে চারটি করে গোল করেছে ক্রোয়েশিয়া।
২২ মাস!
ইউরোর প্রথম আসরটি শেষ হতে সময় লেগেছিল ২২ মাস! ১৯৫৮ থেকে ১৯৬০ সাল পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে হয়েছিল চূড়ান্ত পর্বের ৩০টি ম্যাচ।
ডেনিশ-চমক
১৯৯২ সালের চ্যাম্পিয়ন ডেনমার্কের খেলারই কথা না চূড়ান্ত পর্বে। বাছাইপর্বে চার নম্বর গ্রুপে যুগোস্লাভিয়ার পেছনে থেকে রানার্সআপ হয়ে বাদ পড়েছিল ডেনিশরা। কিন্তু বলকান যুদ্ধের কারণে যুগোস্লাভিয়া নিষিদ্ধ হওয়ায় সুযোগ মেলে ডেনমার্কের, বাকিটা ইতিহাস।
ছন্দ
১৯৮৮ সালে প্রথমবারের মতো ইউরোর ফাইনালে খেলেছিল একই গ্রুপের দুটি দল। এরপর প্রতি আট বছর পরপর হয়ে আসছে এটা। ১৯৯৬ ও ২০০৪ সালের পর ২০১২ সালেও ফাইনালে খেলে একই গ্রুপের স্পেন ও ইতালি।
না খেললে চ্যাম্পিয়ন!
সবচেয়ে বেশি দুবার ইউরো জয়ের রেকর্ড জার্মানির রেইনার বোনহোফের। কিন্তু ১৯৭২ ও ১৯৮০ সালের টুর্নামেন্টে কোনো ম্যাচেই সুযোগ পাননি এই মিডফিল্ডার। ১৯৭৬ সালে খেলেছিলেন সব ম্যাচ, দল হয়েছিল রানার্সআপ।