চার্লটনকে ছুঁলেন রুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেরোতে পারলেন না। তবে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা স্যার ববি চার্লটনকে ছুঁয়ে ফেললেন ওয়েইন রুনি। ইউরোর বাছাইপর্বে স্যান মেরিনোর বিপক্ষে কাল রুনি একটাই গোল করেছেন, সেটা পেনাল্টি থেকে। ইংল্যান্ডের হয়ে এখন চার্লটন ও রুনি দুজনেরই গোল ৪৯টি করে। ম্যাচটাও ইংল্যান্ড জিতেছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে। এ জয়ে ইউরোর মূল পর্বে খেলাও নিশ্চিত হয়ে গেছে ইংল্যান্ডের। বিবিসি।