প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালো স্ট্রাইকার হতে পারেন, তবে ভালো গাড়ি চালানোর দীক্ষাটা এখনো রপ্ত করতে পারেননি। তাই গাড়ি চালাতে গিয়ে আবারও নিয়ম ভেঙে বিপদে কার্লোস তেভেজ। আর্জেন্টাইন তারকার ড্রাইভিং সনদই এবার স্থগিত করে দিল কর্তৃপক্ষ। গত বুধবার ইতালি-ফ্রান্সের সংযোগ টানেল মঁ ব্লাঁ দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। গতি ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার হওয়ার কথা, কিন্তু তেভেজ গাড়ি চালাচ্ছিলেন আরও জোরে। এর আগেও একাধিকবার ট্রাফিক আইন ভেঙেছেন, ২০১৩ ম্যানচেস্টার সিটিতে থাকার সময় ড্রাইভিং সনদ ছাড়াই গাড়ি চালিয়ে গ্রেপ্তার পর্যন্ত হয়েছিলেন। আরেকবার মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে ছয় মাসের জন্য বাতিল করা হয়েছিল তাঁর ড্রাইভিং সনদ। এসব ঘটনায় ১৪ হাজার ইউরো জরিমানা গোনার পাশাপাশি ২৫০ ঘণ্টা দাতব্য কাজও করতে হয়েছে তেভেজকে। এবার ড্রাইভিং সনদ হারিয়ে কোনো শিক্ষা কি নেবেন তেভেজ? এএফপি।