চিলি ছাড়লেন সামপাওলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত সপ্তাহেই চিলির ফুটবল ফেডারেশনের সঙ্গে ভেঙে যায় কোচ হোর্হে সামপাওলির আলোচনা। তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল চিলিকে প্রথমবারের মতো কোপা আমেরিকার শিরোপা জেতানো আর্জেন্টাইন কোচ চিলিতে আর থাকছেন না। পরশুই চিলিয়ান ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে জানাল হোর্হে সামপাওলি আর চিলির কোচ থাকছেন না। এএফপি।