প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানি নামটা শুনলেই এখনো হয়তো ব্রাজিল খেলোয়াড়দের চোখে ভাসে মিনেইরো স্টেডিয়ামের সেই দুঃস্বপ্ন। ৭-১ গোলের লজ্জা! বিশ্বকাপের সেই হারের ধাক্কাই এক বছর ধরে সামলে ওঠার চেষ্টা করে যাচ্ছে ব্রাজিল। কোপা আমেরিকা জয় যে পথে অনেক এগিয়ে দিতে পারে দুঙ্গার দলকে। কিন্তু কী কাকতাল, সেই জার্মানি এখনো পিছু ছাড়ছে না ব্রাজিলের। কোপা আমেরিকায় অংশ নিতে চিলিতে এসে ড্রিমস নামের যে হোটেলে উঠেছে দুঙ্গার দল, সেটার অবস্থান তেমুকো শহরে জার্মানি অ্যাভিনিউতে! শহরের এই অঞ্চলে অনেক জার্মান অভিবাসীর বাস, রাস্তার এমন নামও সে কারণেই রাখা। নাম রাখার সময় তো আর কেউ জানত না বিশ্বকাপ জার্মানির কাছে এমনভাবে হারবে ব্রাজিল। আবার সেই দলটাই বছর খানেক পর এসে জার্মানি অ্যাভিনিউর হোটেলে এসে উঠবে! রয়টার্স।