চীন যাচ্ছেন কৃষ্ণারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলকে জাপান পাঠায় বাফুফে। এতেই না থেমে মেয়েদের জন্য আরেকটি সফরের ব্যবস্থা করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এবার গন্তব্য চীন। বাফুফের অনুরোধে সাড়া দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলকে চীনের ওহান শহরে পাঠাতে বলেছে চীনের ফেডারেশন।
বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন কাল জানিয়েছেন, চীনে বাংলাদেশ দল যাবে ১৯ এপ্রিল রাতে। সেখানে চীনের অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে চারটি প্রীতি ম্যাচ খেলে ২৬ এপ্রিল ঢাকা ফিরবেন কৃষ্ণা রানী সরকাররা। সেপ্টেম্বরে থাইল্যান্ডের অনূর্ধ্ব-১৬ এশিয়া কাপের চূড়ান্ত পর্বের আগে বাংলাদেশ দলের জন্য যা হবে দারুণ এক অভিজ্ঞতা। বাংলাদেশ দল এখন অনুশীলন করছে বাফুফের টার্ফে। বাফুফে ভবনেই খেলোয়াড়দের আবাস।