চীনে কৃষ্ণাদের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে শুভেচ্ছা সফরে প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। সাংহাইয়ে কাল চীনের অনূর্ধ্ব-১৪ নারী দলের কাছে হারের ব্যবধান ১-০। ৭৫ মিনিটে ডিং লি করেছে একমাত্র গোলটি। শেষ দিকে বাংলাদেশ প্রায় পুরো একাদশ বদলেও গোল পায়নি।
গোল খাওয়ার আগেই অবশ্য গোল করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সিরাত জাহান স্বপ্না একাই গোটা তিনেক সুযোগ নষ্ট করেছেন। ২৪ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি এই ফরোয়ার্ড। মনিকা চাকমাও সহজ সুযোগ পেয়েছেন। আজ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। প্রতিপক্ষ সানজি প্রদেশের অনূর্ধ্ব-১৫ দল।