চীনে মরিনহো-গার্দিওলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাক্-মৌসুম প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের (আইসিসি) বেইজিং পর্বেই হচ্ছে ম্যানচেস্টার ডার্বি। পরশুই দেখা হচ্ছে মরিনহো ও গার্দিওলার। তবে তার আগে দুই কোচকেই নিতে হয়েছে হারের তেতো স্বাদ। সিটির হয়ে প্রথম ম্যাচেই বুধবার সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে গেছে গার্দিওলার সিটি। আর গতকাল আইসিসিরই ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে মরিনহোর ইউনাইটেড। ইএসপিএন।