চীনের কোচ লিপ্পি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহে চীন ০-২ গোলে হেরে গেছে উজবেকিস্তানের কাছে। বিশ্বকাপ বাছাইপর্বে ওই হারের পর পদত্যাগ করেন কোচ গাও হংবো। নতুন কোচের নাম ঘোষণা করতে অবশ্য একদমই সময় নিল না চীনা ফুটবল অ্যাসোসিয়েশন। নতুন কোচ হিসেবে শনিবার তারা ঘোষণা করেছে মার্সেলো লিপ্পির নাম। তবে ইতালির বিশ্বকাপজয়ী কোচ কত দিনের জন্য দায়িত্ব নিচ্ছেন, সেটি অবশ্য জানানো হয়নি। জাতীয় দলের দায়িত্ব নিলেও চীনের ক্লাব গুয়াংজু এভারগ্রান্ডের ফুটবল একাডেমির পরামর্শক হিসেবেও কাজ করবেন লিপ্পি। চীনের কোচ ও একাডেমির পরামর্শক হিসেবে তাঁর বার্ষিক আয় দাঁড়াবে প্রায় ৫০ লাখ মার্কিন ডলার। এএফপি।