চুক্তি আজীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনার সঙ্গে তাঁর চুক্তি শেষ হবে ২০১৮ সালের জুনে। এখনো ২২ মাস বাকি! কিন্তু খেলোয়াড়টি যখন লিওনেল মেসি, বার্সার তো এখন থেকেই তাঁর নতুন চুক্তির ব্যাপারে নড়েচড়ে বসার কথা। ক্লাবের প্রাণভোমরা বলে কথা! কাতালান ক্লাবটি আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি নবায়নের কথা ভাবছেও। কিন্তু নতুন চুক্তিটি কত বছরের হবে? বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ বলে দিলেন—আজীবন! মেসির সঙ্গে চুক্তির ক্ষেত্রে বার্সার পক্ষ থেকে নাকি কোনো সময়সীমা নির্দিষ্ট করা থাকবে না, বরং এটা নির্ভর করবে ২৯ বছর বয়সী জাদুকরের মেজাজ-মর্জির ওপর। ইএসপিএনকে বার্তোমেউ বলেছেন, ‘আগামী কয়েক মাসে মেসির সঙ্গে আমরা চুক্তি নিয়ে কথা বলব। তবে ও খুব ভালো করেই জানে, ওর জন্য আজীবনের চুক্তি তৈরি করা আছে।’ গোল।