চুক্তির পর কাজ শুরু করলেন সেন্টফিট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ফুটবল দলকে নিয়ে ভুটান-পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিলেন বেলজিয়ান কোচ টম সেন্টফিট। তিন দিন আগে বাফুফের সঙ্গে দুই মাসের চুক্তি হয়েছে তাঁর। চুক্তির পর জাতীয় দলের সঙ্গে আনুষ্ঠানিক প্রথম অনুশীলন সেশনে ফুরফুরে মেজাজে ছিলেন সেন্টফিট। ভুটান ম্যাচের জন্য প্রাথমিক দলে ডাক পাওয়া ফুটবলারদের নিয়ে ঘাম ঝরালেন এই বেলজিয়ান।

সেন্টফিটের সঙ্গে ছিলেন বাফুফের স্ট্র্যাটেজিক ডাইরেক্টর পল স্মলি। ব্রিটিশ ফুটবল বিশেষজ্ঞ স্মলির সঙ্গে দুই বছরের চুক্তি ফেডারেশনের। সেন্টফিটের অনুশীলন সেশনটাও বিশেষজ্ঞের দৃষ্টিতেই দেখলেন স্মলি।
সকাল আটটায় শুরু হওয়া দুই ঘণ্টার অনুশীলনে রানিং, শুটিং, স্ট্রেচিং—প্রায় সবকিছুই করেছেন ফুটবলাররা। জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়দের বাইরে ডাক পাওয়া নতুনদের জন্য এটি ছিল নতুন ধরনের অভিজ্ঞতাই।


